মিরপুরে ওয়ালটনের ব্র্যান্ড শপ ‘মোবাইল নীড়’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মে ২০২৩, ১৮:৪৪আপডেট : ০৬ মে ২০২৩, ১৮:৪৪

রাজধানীর মিরপুর ১০-এ মোবাইলের নতুন স্মার্ট পয়েন্ট ‘মোবাইল নীড়’ নিয়ে যাত্রা শুরু করলো দেশের শীর্ষ প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন। রোকেয়া সরণির মাতবর ম্যানশনে সম্প্রতি চালু হওয়া এই এক্সক্লুসিভ ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে ওয়ালটনের সব মডেলের স্মার্ট ও ফিচার ফোন এবং এক্সেসরিজ।

গ্রাহকপ্রিয়তা ও দেশব্যাপী ওয়ালটন মোবাইলের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইলের জন্য বিশেষায়িত ব্র্যান্ড শপ স্মার্ট পয়েন্ট চালু করছে ওয়ালটন। স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল সেবা মানুষের হাতের নাগালে নিয়ে আসাই তাদের উদ্দেশ্য।

এ বিষয়ে ওয়ালটন মোবাইলের হেড অব বিজনেস ইন্টেলিজেন্স রেজাউল হাসান বলেন, ক্রেতারা আমাদের পণ্য গ্রহণ করেছেন বলেই ওয়ালটন আজ বাংলাদেশের নাম্বার ওয়ান প্রতিষ্ঠান। তাই ক্রেতাদের সুবিধা বিবেচনায় নিয়ে সারা দেশে মোবাইলের স্মার্ট পয়েন্ট খোলা হচ্ছে। পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুধু মোবাইল ফোন ডিভাইস উৎপাদন ও বিপণনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা ও গুণগতমান উন্নয়নে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে ওয়ালটন। যার প্রেক্ষিতে মোবাইল ফোনের সার্ভিস নিশ্চিতে ওয়ালটন ডিজি-টেকের সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর লক্ষ্মীবাজারে নগর সিদ্দিকী প্লাজায় দেশের প্রথম ওয়ালটন মোবাইল টাচ পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। এভাবে বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে সার্ভিস পয়েন্টও খোলা হচ্ছে।

ওয়ালটন মোবাইলের ফার্স্ট সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াহিদুজ্জামান জানান, ক্রেতার চাহিদা অনুযায়ী বিজনেস এক্সপানশনের অংশ হিসেবে স্মার্ট পয়েন্ট চালু করছে ওয়ালটন মোবাইল। এসব স্মার্ট পয়েন্টে ফিচার ও স্মার্টফোনসহ মোবাইলের যাবতীয় এক্সেসরিজ সহজলভ্য হবে। ক্রেতারা সহজেইে আন্তর্জাতিক মানসম্পন্ন মোবাইল ফোন ও এক্সেসরিজ হাতের নাগালে পাবেন।

/এনএআর/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি