‘স্বপ্ন’ এখন সোবহানবাগে

প্রেস রিলিজ
০১ জুন ২০২৩, ২০:৩৩আপডেট : ০১ জুন ২০২৩, ২০:৪০

দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ মে) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে মানামা টাওয়ারে স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মানামা ডেভেলপমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরারুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক আহাসানুল হক, স্বপ্ন’র হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল,  হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সেলিম আক্তার, হেড অব বিজনেস এক্সপ্যানশন মোহাম্মদ জহিরুল ইসলাম, রিজিওনাল হেড অব অপারেশন্স আশরাফুল ইসলামসহ অনেকে।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৫৬টি জেলায়। সোবহানবাগের নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা নতুন এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।’

স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম