টেলিটক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে সরকারি বাঙলা কলেজ ও টেলিটকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (২০ জুন) ছিল এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই চুক্তির পরিপ্রেক্ষিতে সাশ্রয়ী মূল্যে সরকারি বাঙলা কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ভয়েস, ইন্টারনেট সেবাসহ বিভিন্ন করপোরেট সেবা দেবে টেলিটক।
সরকারি বাঙলা কলেজের পক্ষে অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন এবং টেলিটকের পক্ষে জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কনপোরেট সেলস) মোস্তফা কামাল চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরও ছিলেন– সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সেলিমা আলম, অধ্যাপক সামসুন নাহার বকুল, টেলিটকের ব্যবস্থাপক (করপোরেট সেলস) মো. বেলাল উদ্দিন সজীব, উপ-ব্যবস্থাপক (করেপারেট সেলস) নিলুফার ইয়াসমিন এবং সহকারী ব্যবস্থাপক (করপোরেট সেলস) কাজী মোহাম্মাদ এহসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।









