পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক ড. আব্দুল হাকিম মারা গেছেন

প্রেস রিলিজ
২২ জুন ২০২৩, ১৯:৫০আপডেট : ২২ জুন ২০২৩, ১৯:৫৮

দেশের ন্যানো টেকনোলজি খাতের পথপ্রদর্শক বিজ্ঞানী এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ভিজিটিং প্রফেসর ড. এ কে এম আব্দুল হাকিম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২২) সকাল ৮টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. আব্দুল হাকিম দেশের প্রথম ন্যানো টেকনোলজি ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন, যা কয়েক সপ্তাহ আগে একনেকে অনুমোদিত হয়।

বৃহস্পতিবার জোহর নামাজের পর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আসরের নামাজের পর তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডি লেক সংলগ্ন তাকওয়া মসজিদে। সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পেছনে রায়ের বাজার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে ড. আব্দুল হাকিম স্ত্রী, দুই সন্তান অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশ্বের নানা প্রান্তে গবেষণা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েও পুনর্বার দেশে ফিরে বুয়েট ও পরমাণু শক্তি কমিশনে গবেষণার সঙ্গেই প্রায় চার দশক ধরে জড়িত ছিলেন ড. আব্দুল হাকিম। তিনি ন্যানো ম্যাটেরিয়াল বিষয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, যার ২০০টিরও বেশি গবেষণা নিবন্ধ বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে। তার হাত ধরেই বাংলাদেশে ন্যানো ম্যাটেরিয়াল গবেষণায় নতুন প্রজন্মের বিজ্ঞানীদের হাতেখড়ি হয়।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ ফিজিকাল সোসাইটির সহ-সভাপতি; ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত ভিয়েতনাম অ্যাকাডেমি অব সায়েন্স এবং সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সায়েন্স প্রোগ্রামের (আইএসপি) ভিজিটিং ফেলো হিসেবে দায়িত্ব পালনসহ অসংখ্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

/আরকে/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
কলকাতায় হোটেলে আগুনবললো—মা কালই দেশে ফিরবো, রাতে একসঙ্গে শেষ পুরো পরিবার
কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন