মানারাত ইন্টারন্যাশনাল ইউিনিভার্সিটিতে ‘লিটারেচার ফেস্ট ও গেট-টুগেদার-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) ইংলিশ ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে ছিল এ আয়োজন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান আহমেদ মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।
অন্যদের মাঝে ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, সিএসই বিভাগের প্রধান শারমিনা জামান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা জামান, তাসমিয়া মোসলেহ উদ্দীন, সিজিইডির কো-অর্ডিনেটর ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ইংলিশ ক্লাবের (গুলশান) মডারেটর মোহাম্মদ আফসার কাইয়ুম, মাহবুবা সুলতানা, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মুহাম্মদ ফায়জুল হক প্রমুখ।
অনুষ্ঠানে অংশ নেন ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীরা। সাহিত্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিযোগিতা যেমন- কবিতা আবৃত্তি, কুইজ ও গান গাওয়ার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। এরপর পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মঞ্চনাটক অনুষ্ঠিত হয়। এছাড়া ইংলিশ ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ক্লাব মডারেটর ও ক্লাবের সাবেক সদস্যদের দেওয়া হয় সম্মাননা স্মারক।









