গ্যারান্টিসহ অথেনটিক বিউটি প্রোডাক্ট নিয়ে শুরু হলো দারাজের ‘গ্ল্যাম ফেস্ট’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ১৬:২৫আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৬:২৯

অনুমোদিত এবং অথেন্টিক বিউটি প্রোডাক্ট নিয়ে শুরু হলো ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের ক্যাম্পেইন ‘গ্ল্যাম ফেস্ট’। ৯ থেক ১৫ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এর মূল প্রতিপাদ্য ‘শতভাগ অথেন্টিক নাহলে দ্বিগুণ মূল্য ফেরত’। রবিবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিউটি প্রোডাক্ট আসল না নকল এটি নিয়ে সবাই খুব উদ্বিগ্ন থাকেন। অথেন্টিক পণ্যের সত্যতা নিশ্চিত করতে দারাজ প্রতিনিয়ত প্ল্যাটফর্ম ক্লিনাপ পরিচালিত করে। এর মাধ্যমে ক্রেতারা নির্দ্বিধায় তাদের পছন্দের স্কিনকেয়ার, মেকআপ, চুলের যত্নে দেশি এবং বিদেশি ব্র্যান্ডের শতভাগ অথেন্টিক পণ্য কিনতে পারবেন।

গ্ল্যাম ফেস্ট ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য রয়েছে ৫০০ শতাধিক ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিল, নির্ধারিত পণ্যে ফ্রি ডেলিভারি, ১৪ দিনের ইজি রিটার্ন পলিসি, ফ্রি গিফট এবং নির্ধারিত পণ্যে একটি কিনলে একটি ফ্রি অফার। ক্যাম্পেইন চলাকালিন দারাজ বিউটি প্ল্যাটফর্মে নকল পণ্য চিহ্নিত করতে পারলে ক্রেতা পাবেন দ্বিগুণ মূল্য ফেরত।

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার, তালাত রহিম বলেন, ‘অথেন্টিক পণ্যের গুরুত্ব অপরিসীম। গ্ল্যাম ফেস্টের মাধ্যমে আমরা গ্রাহকদের এমন একটি কেনাকাটার অভিজ্ঞতা দিতে চাই যা একইসঙ্গে আকর্ষণীয় এবং নির্ভরযোগ্য। সেখানে তারা পণ্যের মানের বিষয়ে কোনও ধরনের উদ্বেগ ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে বিউটি প্রোডাক্ট কিনতে পারবেন।’

/আরকে/
সম্পর্কিত
দারাজ নিয়ে এলো ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন
দারাজে ৬.৬ বিগ ঈদ সেল শুরু
ফ্রি ডেলিভারি ও সঞ্চয়ের সুবিধা নিয়ে শুরু হলো ‘দারাজ ৬.৬ বিগ ঈদ সেল’
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু