আইশার নতুন দুই মডেলের গাড়ি বাজারে আনলো রানার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩, ১৮:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৮:২৫

সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ আইশার প্রো ২০০০ এবং ৬০০০ সিরিজের কয়েকটি বাণিজ্যিক পরিবহনের উদ্বোধন করেছে রানার মটরস লিমিটেড। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ছিল এ আয়োজন। প্রধান অতিথি হিসেবে গাড়িগুলোর উদ্বোধন করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ভলভো আইশার কর্মাশিয়াল ভ্যাহিক্যাল, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং আশিয়ান দেশগুলো রিজিওনাল হেড শান্তানু শ্রীভাস্তাভ। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রানার মটরসের সিনিয়র জি এম ফিরোজ কবির সব গাড়ির বিবরণ তুলে ধরে বলেন, ‘রানার মটরস পরিবহন খাতকে সমৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আগামীতে ভলভো আইশার সিরিজের গাড়িগুলি পরিবহন খাতে বিল্পবী পরিবর্তন আনবে।’

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘আজ বড় আনন্দের দিন। আমরা পরিবহন খাতে এই দুই সিরিজের গাড়ির যাত্রা শুরু করলাম, যা পরিবহন ও যোগাযোগ খাতে উন্নতি সাধনসহ দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম