গ্যালিলিও গ্যালিলি পদক পেলেন এনএসইউ’র মাহদী রহমান চৌধুরী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩, ১৭:০৭আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৭:১৪

ইন্টারন্যাশনাল কমিশন ফর অপটিক্স (আইসিও) থেকে গ্যালিলিও গ্যালিলি মেডেলে ভূষিত হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহদী রহমান চৌধুরী। অপটিক্যাল ও কোয়ান্টাম ম্যানিপুলেশনের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এ পদক অর্জন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পেয়েছেন ড. মাহদী রহমান চৌধুরী। তার গবেষণা এরই মধ্যে নেচার পাবলিশিং গ্রুপের লাইট: সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এসিএস ন্যানো এবং অপটিক্স এক্সপ্রেসের মতো নেতৃস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি ২০১৮ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং টিডব্লিউএএসর (দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্স) আন্তর্জাতিক অনুদানের অর্থায়নে এনএসইউ অপটিক্স ল্যাব প্রতিষ্ঠা করেন। তার তত্ত্বাবধানে বেশ কয়েকজন শিক্ষার্থী কর্নেল ইউনিভার্সিটি এবং জনস হপকিন্স ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামের জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ড. চৌধুরী ২০১১ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রন্কি ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে অপটিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০১৭ সালে এনএসইউতে যোগ দেন। অসামান্য গবেষণা কৃতিত্বের জন্য তিনি দুইবার এনএসইউ রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালে ইউজিসি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি