দেশজুড়ে চলছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল’। এই ক্যাম্পেইনে পণ্য কিনে লাখপতি হলেন খাগড়াছড়ির দীঘিনালার প্রবিকা চাকমা। গত ১০ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে তিনিই প্রথম লাখপতি। শনিবার (১৬ মার্চ) দীঘিনালা হারল্যান স্টোরের সামনে এক অনুষ্ঠানে তার হাতে লাখ টাকার চেক তুলে দেন রিমার্ক-হারল্যানের নির্বাহী পরিচালক ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি ব্যাংক কর্মকর্তা প্রবিকা চাকমা খাগড়াছড়ির দিঘিনালার বরাদমের বাসিন্দা। কিছুদিন আগে তার বাসার কাছেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দীঘিনালা হারল্যান স্টোর। স্কিনের যত্নে অথেনটিক কিছু কেনার জন্য ১৪ মার্চ হারল্যান স্টোরে আসেন তিনি। সেখান থেকে ২ হাজার ৯০ টাকায় একটি অ্যান্টি স্কার জেল কেনেন। জেলটি কেনার পর তার মোবাইল ফোন নম্বরটি হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যালের জন্য রেজিস্ট্রার করা হয় এবং সফটওয়্যারের মাধ্যমে তার জন্য পুরস্কার নির্বাচন করা হয়। এতেই তিনি পেয়ে যান মেগা প্রাইজ লাখপতি হওয়ার বার্তা।
প্রবিকা চাকমা বলেন, ‘বিশ্বাসই করতে পারিনি যে, আমি এক লাখ টাকা জিতে গেছি। উপহারটি পেয়ে আমি অনেক খুশি। যে কেউ হারল্যান স্টোরে এসে ন্যূনতম ২ হাজার টাকার পণ্য কিনে জিতে নিতে পারেন ক্যাশ ভাউচার।’
খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে একটি আমাদের এই খাগড়াছড়ি। এই ধরণের এলাকায় গণমানুষের দৈনন্দিন বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে অপর্যাপ্ততা রয়েছে। সেখানে হারল্যান কর্তৃপক্ষ তাদের অত্যাধুনিক হারল্যান স্টোর আউটলেট খুলে এই এলাকার মানুষের জীবনের মানোন্নয়নে নতুন দিক উন্মোচন করেছে। শুধু তাই নয়, তাদের ক্যাম্পেইনের আওতায় এই এলাকার একজন বিজয়ীও হয়েছেন এটা আমাদের জন্য আনন্দের।’
হারল্যান স্টোরের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলিম শিমুল বলেন, ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যালের প্রথম লাখপতিকে পেয়ে আমরা আনন্দিত। তিনি জানতেনও না এখানে ক্যাম্পেইনটি চলছে, এর পরও তাকে নিবন্ধিত করে বিজয়ী করার মাধ্যমে হারল্যান দেখিয়ে দিলো হারল্যান গুণে, মানে ও কার্যক্রমে শতভাগ অথেনটিক।’
হারল্যান স্টোর ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী শুরু করেছে হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল। নকল ও ভেজাল পণ্যের অপকারিতা সম্পর্কে ক্রেতাদের জানানোর মাধ্যমে অথেনটিক পণ্যের প্রচার ও প্রসারই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। সারা দেশে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে অথেনটিক পণ্য কিনে লাখ লাখ টাকার পুরস্কার পাওয়ার সুযোগ।









