বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের মধ্যে বই ও ইফতার বিতরণ এনআরবিসি ব্যাংকের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১৫:২১আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৫:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। সোমবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে প্রধান কার্যালয়সহ সারা দেশের বিভিন্ন শাখা-উপশাখার মাধ্যমে হতদরিদ্র, এতিম, পথশিশু ও শিশু-কিশোরদের মধ্যে ইফতারসামগ্রী এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কার দেওয়াসহ অংশগ্রহণকারী শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর জীবনী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন সরকার বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। তার দূরদর্শী নেতৃত্বের কারণেই পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। শিশু-কিশোরদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানানোর জন্য এনআরবিসি ব্যাংকের এই কর্মকাণ্ড প্রশংসনীয়।’

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, ‘বাংলাদেশের রূপকার ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর এনে দেওয়া স্বাধীনতা সত্যিকার অর্থে স্বার্থক হবে যখন বাংলার প্রতিটি মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। বঙ্গবন্ধুর  স্বপ্নের  সোনার বাংলা গড়তে কাজ করছে এনআরবিসি ব্যাংক। দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত বাংলা গড়ার লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় গিয়ে এনআরবিসি ব্যাংক ব্যাংকিং সেবা দিচ্ছে। ঘরে বসে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা এবং গ্রামকে শহরায়ন কর্মসূচি বাস্তবায়ন করতে বিনাজামানতে স্বল্পসুদে ক্ষুদ্রঋণ বিতরণ করছে এনআরবিসি ব্যাংক।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম