ঈদযাত্রীদের জন্য নেটওয়ার্ক শক্তিশালী করল গ্রামীণফোন

প্রেস রিলিজ
০৪ এপ্রিল ২০২৪, ২১:৪৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৬:৪৭

রমজান ও ঈদুল ফিতরের সময় গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে নেটওয়ার্ক শক্তিশালী করলো গ্রামীণফোন। নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক ডেটা এবং এআই-চালিত বিভিন্ন সল্যুশন বাস্তবায়ন করেছে শীর্ষ অপারেটরটি।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো সংযোগের রূপান্তরকারী শক্তির মাধ্যমে কমিউনিটির ক্ষমতায়ন। আমরা সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিদ্ধ। গ্রাহকরা যেন প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থেকে রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, এ জন্য উন্নত এআই প্রযুক্তি, শক্তিশালী অবকাঠামো এবং গ্রাহককেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে নিরবচ্ছিন্ন ডেটা ও ভয়েস সেবা প্রদানে নিবেদিতভাবে কাজ করছে গ্রামীণফোন।

তিনি আরও বলেন, আধুনিকীকরণ, উন্নত প্রযুক্তি ও ভবিষ্যতের নেটওয়ার্ক তৈরিতে বিনিয়োগের মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতের পাশাপাশি দেশের এক নম্বর নেটওয়ার্ক প্রদানকারী হিসেবে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করছি আমরা। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে সংযোগ।

এ ছাড়া ঈদ উদযাপনের সময় দেশব্যাপী যেসব স্থানে নেটওয়ার্কের সক্ষমতা বাড়নো প্রয়োজন, এমন সব হটস্পট চিহ্নিত করেছে গ্রামীণফোন। গ্রাহকদের সেরা অভিজ্ঞতা নিশ্চিতে কৌশলগতভাবে শপিং মল, হাইওয়ে ও ট্রান্সপোর্ট হাবের মতো এলাকায় অতিরিক্ত নেটওয়ার্ক কভারেজ প্রদানে রিসোর্স বণ্টন করেছে অপারেটরটি।

আবহাওয়া পরিস্থিতি অনেক সময় নেটওয়ার্কের সক্ষমতার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্ভাব্য প্রতিবন্ধকতা মোকাবিলা ও নির্বিঘ্ন গ্রাহক সেবা নিশ্চিত করতে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে গ্রামীণফোন।

গ্রামীণফোন জানিয়েছে, ঈদের আনন্দে গ্রাহকদের নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে অপারেটরটি নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে একটি ডায়নামিক ক্যাপাসিটি সেটআপ বাস্তবায়ন করা হয়েছে। সেটআপটির মাধ্যমে এআই প্রযুক্তির সহায়তায় গ্রাহকদের ভৌগোলিক অবস্থান পরিবর্তন এবং ব্যবহারের প্রয়োজনের পূর্বাভাস পাবে গ্রামীণফোন।

এভাবে কার্যকর উপায়ে গ্রাহকদের চাহিদা জেনে তা পূরণ করতে শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন সেবা এবং সেরা গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করছে গ্রামীণফোন। নিরবছিন্ন ডেটা ও ভয়েস সেবা প্রদানের লক্ষ্যে ডেটা এবং এআই প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে নিজস্ব নেটওয়ার্ক সল্যুশন ডিজাইন করেছে অপারেটরটি।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
ঘরের প্রতিটি কোণায় পৌঁছাবে দ্রুত ওয়াই-ফাই, মেনে চলুন ৭ কৌশল
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
আম্বার আইটি থেকে এখন মিলবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন
সর্বশেষ খবর
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত