ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ মে ২০২৪, ১৪:৩৩আপডেট : ১৭ মে ২০২৪, ১৪:৩৩

ইসলামী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে অ্যাস্ট্রা এয়ারওয়েজের বিমানের টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। এ ব্যাপারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের (এয়ার অ্যাস্ট্রা) মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ১৫ মে ২০২৪ ইসলামী ব্যাংক টাওয়ারে এই চুক্তি সই অনুষ্ঠান হয়। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফের উপস্থিতিতে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার সোহাইল মজিদ এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন, ভাইস প্রেসিডেন্ট মোঃ ওমর হায়াত চৌধুরী ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ. এম. শহীদুল এমরান এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের হেড অফ সেলস মোজাম্মেল হক ভুঁইয়া ও ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশন্স) সাকিব হাসান শুভসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি