উত্তরা ইউনিভার্সিটিতে আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জুলাই ২০২৪, ১৮:৩০আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৮:৩৪

উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন বিভাগের প্রায় তিন শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের (হাইকোর্ট ডিভিশন) বিচারপতি নাইমা হায়দার। আগত অ্যাডভোকেটদের উদ্দেশে তিনি বলেন, ‘পেশাগত জীবনে শুধু অর্থের পেছনে না ছুটে আপনারা যদি নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারেন, তাহলে সম্মান ও ঐশ্বর্য দুটোই অর্জন করতে পারবেন।’

উত্তরা ইউনিভার্সিটির ডিন (স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স) প্রফেসর ড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন– উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন– উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন– বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী শাহ্ মনজুরুল হক এবং গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটমো. মোস্তাফিজুর রহমান।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম