কক্সবাজারে চালু হলো এয়ার অ্যাস্ট্রার সেলস অফিস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ২২:৪৩ আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২২:৪৩

দেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার নতুন সেলস অফিসের যাত্রা শুরু হয়েছে কক্সবাজারে। সোমবার (৮ জুলাই) সেলস অফিসটির উদ্বোধন করেন বামবার সভাপতি, বিএলসিপিএসের সিইও এবং ব্যান্ড মাইলসের দলনেতা হামিন আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন এয়ার অ্যাস্ট্রার চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ, চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা।

উদ্বোধনের পর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজারের বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হামিন আহমেদ বলেন, এয়ার অ্যাস্ট্রা আমার কাছে পরিবারের মতো। তাদের সেবা দেশের অন্যান্য এয়ারলাইন্সের চেয়ে ব্যতিক্রম ও বন্ধুত্বপূর্ণ। এয়ার অ্যাস্ট্রার এই সেলস অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অনেক আনন্দিত। আমি আশা করি তারা নিরাপদ ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রীদের সেবা দেওয়া চলমান রাখবে।

কক্সবাজারে এয়ার অ্যাস্ট্রার পঞ্চম সেলস অফিস। এটি উদ্বোধনের মধ্য দিয়ে এখন থেকে যাত্রীরা কক্সবাজার সেলস অফিস থেকে সরাসরি টিকিট ও হলিডে প্যাকেজ কিনতে পারবেন। এ ছাড়া যাত্রীদের টিকিট রিফান্ড, ফ্লাইটের সময় পরিবর্তনসহ অন্যান্য যাবতীয় সুবিধা এই সেলস অফিস থেকে দেওয়া হবে।

এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। শিগগিরই আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

/এনএআর/
সম্পর্কিত
দিল্লি-ওসাকা রুটে ফ্লাইট চালু করছে এয়ার ইন্ডিয়া
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
আইএসইউ স্পোর্টস ক্লাবের দায়িত্বে নতুন নেতৃত্ব
সর্বশেষ খবর
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত