ব্ল্যাক ফ্রাইডেতে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা দেশীয় ওয়েব হোস্টিং কোম্পানির

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১৫:৫৫আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৩১

‘থ্যাংকস গিভিং ডে’ এবং ‘ব্ল্যাক ফ্রাইডে’, এই দুটি দিনের ধারণাই পশ্চিমা বিশ্ব থেকে নেওয়া। প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার ‘থ্যাংকস গিভিং ডে’ হিসেবে পালিত হয়, পরের দিনটিকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে। ইউরোপ-আমেরিকার অনেক দেশেই ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বিশাল ছাড় ঘোষণা করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সেই ধারায় এবছর ব্ল্যাক ফ্রাইডেতে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে দেশীয় ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান লিমডা হোস্ট। 

‘গো’, ‘স্টার্টার’, ‘মিডিয়াম’ এবং ‘অ্যাডভান্স’ নামে বিভিন্ন ওয়েব হোস্টিং প্যাকেজে এমন অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১৪৪০ টাকা বাৎসরিক ‘গো’ প্যাকেজটিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে অফার প্রাইস ধরা হয়েছে, ৭২০ টাকা। প্যাকেজটিতে ১ জিবি এসএসডি স্টোরেজ সুবিধায় থাকছে ১০০ জিবি পর্যন্ত ট্রাফিক সুবিধা। সিংগেল ওয়েবসাইটের এই প্যাকেজে পাওয়া যাবে ১০টি ইমেইল ব্যবহারের সুযোগও।

৭০ শতাংশ ছাড় থাকছে ‘অ্যাডভান্স’ প্যাকেজটিতে। যেখানে বাৎসরিক ৯ হাজার ৯০০ টাকার প্যাকেজটি অফার প্রাইসে মিলবে ২ হাজার ৯৭০ টাকায়। এই প্যাকেজে ২০ জিবি এসএসডি সুবিধায় পাওয়া যাবে ১ টেরাবাইট ট্রাফিক সুবিধা। ৩ জিবি ফিজিক্যাল মেমোরির সঙ্গে থাকবে ৩ জিবি সিপিইউ সুবিধাও। আর ১০টি ওয়েবসাইট হোস্টিং সুবিধায় থাকছে ১০০টি পর্যন্ত ইমেইল ব্যবহারের সুযোগও।

লিমডা হোস্টের উদ্যোক্তা জুনাইদ মিয়াজী বলেন, ‘ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বিশ্বব্যাপী বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাপক ছাড় ঘোষণা করে। আমাদের দেশে এর প্রচলন কম। কিন্তু যেহেতু আমাদের দেশে এবং দেশের বাইরের গ্রাহকরা এ বিষয়ে বেশ অবগত। আর তাই তাদের একটু বাড়তি সুবিধা দিতেই আমাদের এই অফার ঘোষণা। আমাদের টার্বো হোস্টিং, ভিপিএস বা ডেডিকেটেড সার্ভারে যে কোনও প্যাকেজ নিলেই পাচ্ছেন ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।’

তিনি জানান, লিমডা হোস্টের ওয়েবসাইট থেকে নিজের প্রয়োজন মতো প্যাকেজ সিলেক্ট করে অনলাইনেই পেমেন্ট করা যাবে। এই সুবিধা পাওয়া যাবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। 

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি