মীনা বাজার এখন মিরপুর সাড়ে ১১ ও আফতাবনগরে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮

দেশের স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার মিরপুর সাড়ে ১১ ও আফতাবনগরের অ্যাভিনিউ রোডের বি ব্লকে নতুন দুটি আউটলেট যাত্রা শুরু করলো। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আউটলেট দুটি উদ্বোধন করেন মীনা বাজারের সিওও শামীম আহমেদ জায়গীরদার ও আউটলেটের বিশিষ্ট ফ্র্যাঞ্চাইজিরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মীনা বাজারের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফরিদুর রেজা ও অন্যান্য প্রধান কর্মকর্তারা।

শামীম আহমেদ জায়গীরদার বলেন, মিরপুর সাড়ে ১১ ও আফতাবনগরে আমাদের আউটলেট খুলতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের লক্ষ্য ছিল সবসময় যাতে গ্রাহকরা মানের সঙ্গে কোনও আপস ছাড়াই সুবিধাজনকভাবে কেনাকাটা করতে পারেন। এই নতুন আউটলেটগুলো আমাদের প্রতিশ্রুতি এবং গ্রাহকদের
পরিবর্তিত চাহিদা পূরণ করার প্রমাণ।

মিনা বাজারের নতুন আউটলেটের উদ্বোধন

আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রাহক সেবা এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবার মান নিশ্চিত করতে মীনা বাজার ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুরে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। মীনা বাজারের আফতাবনগর ও মিরপুর সাড়ে ১১ আউটলেটে সেরা মূল্যে আকর্ষণীয় অফারসমূহ ও দৈনন্দিন গ্রোসারি পণ্য উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি এনে দিতে মিরপুর সাড়ে ১১ ও আফতাবনগরের স্থানীয় এলাকাবাসীরা মীনা বাজারের হটলাইন নম্বর ০১৯৩৩১১৭৭৫৫-এ অর্ডার করার মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা উপভোগ করতে পারেন। মীনা বাজারের আউটলেট ছাড়াও গ্রাহকরা meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারেন। গ্রাহকরা তাদের প্রশ্ন এবং প্রতিক্রিয়া জানাতে সুপারশপটির কল সেন্টারের সুবিধা পেয়ে থাকেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সর্বশেষ খবর
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার