ইউনিভার্সিটি অব নিউক্যাসল অস্ট্রেলিয়ার প্রো ভাইস-চ্যান্সেলর এআইইউবি পরিদর্শন

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৬

ইউনিভার্সিটি অব নিউক্যাসল অস্ট্রেলিয়ার প্রো ভাইস-চ্যান্সেলর (গ্লোবাল) ড. আলেকজান্ডার ভনিনস্কিসহ একটি প্রতিনিধি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) পরিদর্শন করেন। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) পরিদর্শনে যান তারা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধি দলে ছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশন, বাংলাদেশের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান; ইউনিভার্সিটি অব নিউক্যাসল অস্ট্রেলিয়ার ফিউচার স্টুডেন্টস (ইন্টারন্যাশনাল) সাউথ এশিয়া, অ্যাকাডেমিক ডিভিশনের রিজিওনাল ডিরেক্টর অ্যান্টনি জোসেফ এবং ইউনিভার্সিটি অব নিউক্যাসল অস্ট্রেলিয়ার বাংলাদেশ, ফিউচার স্টুডেন্টসের (ইন্টারন্যাশনাল) রিজিওনাল ম্যানেজার মো. ইউসুফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটি এআইইউবির প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজ ও প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন; অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) সেক্রেটারি জেনারেল; এআইইউবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম; এআইইউবির ট্রেজারার প্রফেসর ড. নিসার আহমেদ; এআইইউবির রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান; এআইইউবির উপদেষ্টা ও ডিন-ইন-চার্জ, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রফেসর ড. আনোয়ার হোসেন এবং এআইইউবির প্রক্টর প্রফেসর ড. এস. এ. এম. মঞ্জুর এইচ. খান। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন; ডেপুটি ডিরেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন মেজর (অব.) ফয়েজ-উল-বারী রাজন এবং জনসংযোগ কর্মকর্তা সাদি ইসলাম।

এআইইউবি এবং ইউনিভার্সিটি অব নিউক্যাসল অস্ট্রেলিয়ার মধ্যে ভবিষ্যৎ অ্যাকাডেমিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। 

প্রধান আলোচ্য বিষয় ছিল শিক্ষার্থী বিনিময়, শিক্ষক সম্পৃক্ততা এবং গবেষণা বিনিময়—যার মাধ্যমে বৈশ্বিক অ্যাকাডেমিক সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম