মোবাইল স্টোরিটেলিং শিখে উপকূলের গল্প তুলে ধরছেন তারা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ১৩:০৩আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৩:০৪

উপকূলীয় অঞ্চলের তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে মোবাইল স্টোরিটেলিংয়ের নতুন ধারার দক্ষতা। মোবাইল ফোন দিয়েই নিজেদের জীবন, পরিবেশ ও সম্প্রদায়ের গল্প তুলে ধরতে গত ২৬ ও ২৭ নভেম্বর দুই দিনব্যাপী এক প্রশিক্ষণে অংশ নিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১৪ জন কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী। কর্মশালাটি আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার-রেসপন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন (জিসিএ) প্রকল্প। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী সেশনে ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আবদুল কাইয়্যুম বলেন, এই কর্মশালার পর আমরা দ্বিতীয় ধাপে যেতে চাই; যেখানে তরুণদের তৈরি গল্পগুলো নিয়মিত গাইডেন্স এবং ফলো আপ সহায়তা পাবে ইউএনডিপির পক্ষ থেকে। দীর্ঘমেয়াদে এই তরুণ গল্পকারদের শক্তিশালী করা উপকূলীয় কণ্ঠস্বরকে দৃশ্যমান ও প্রভাবশালী রাখবে।

জিসিএ প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মো. আবদুল হান্নান বলেন, তরুণদের নেতৃত্বে যোগাযোগের গুরুত্ব অনেক বেশি। সহজলভ্য ডিজিটাল টুল ব্যবহার করে উপকূলীয় মানুষের কণ্ঠস্বর আরও জোরালো করা প্রয়োজন। সঠিক দক্ষতা ও নির্দেশনা পেলে তরুণরা কমিউনিটি ভিত্তিক অভিযোজন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আবদুল কাবিল খান টেকনিক্যাল স্কিলস, মোবাইল ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি সেশন পরিচালনা করেন। তিনি বলেন, মোবাইল স্টোরিটেলিং তরুণদের তাদের চারপাশের বাস্তবতা সরাসরি ধারণ করতে সহায়তা করে। শুধু একটি মোবাইল ফোন দিয়েই তারা পানি, জেন্ডার ও স্থিতিস্থাপকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো জীবন্তভাবে তুলে ধরতে পারে।

দুই দিনের এই প্রশিক্ষণের পরও অংশগ্রহণকারীদের জন্য মেন্টরশিপ সহায়তা অব্যাহত থাকবে। তাদের গল্প আরও উন্নত করা, কমিউনিটি স্ক্রিনিং আয়োজন, স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসির সুযোগ তৈরি করা এবং এমন প্ল্যাটফর্মের সঙ্গ যুক্ত হতে সহায়তা করা হবে; যেখানে তাদের গল্প নীতিনির্ধারকদের কাছে পৌঁছাতে পারে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের