আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে সিলভার পদক জিতলো ইস্টার্ন ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:১২

১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স-২০২৪ এ সাধারণ ব্যাংকিং ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছ থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। 

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং করপোরেট নেতারা উপস্থিত ছিলেন।

এসময় আলী রেজা ইফতেখার বলেন, ‘গত এক দশকেরও বেশি সময় ধরে এই ধারাবাহিক স্বীকৃতি আমাদের জন্য গভীর অর্থবহ— এটি শুধু পুরস্কারের সংখ্যা নয় বরং আমাদের মূল্যবোধ, শৃঙ্খলা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির পুনঃনিশ্চয়ন।’

প্রসঙ্গত, ২০১৩ সালে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড চালুর পর থেকে ইবিএল মোট ৬টি গোল্ড, ৪টি সিলভার এবং ২টি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে, যা ব্যাংকটির মূল্যবোধভিত্তিক নেতৃত্ব এবং শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স সংস্কৃতির প্রতিফলন।  

বাংলাদেশে করপোরেট গভর্ন্যান্সের মানদণ্ড হিসেবে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স ব্যাপকভাবে স্বীকৃত, যা নৈতিক আচরণ, স্বচ্ছতা এবং কার্যকর কৌশলগত তত্ত্বাবধানের উৎকৃষ্ট মানদণ্ডকে উৎসাহিত করে।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম