গুলশানে ‘ফিশ অ্যান্ড কোং’-এর দ্বিতীয় আউটলেটের জমকালো উদ্বোধন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ মার্চ ২০২৬, ২০:০৯আপডেট : ২৬ মার্চ ২০২৬, ২০:০৯

রাজধানীর গুলশান-২ এলাকায় যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত সি-ফুড রেস্টুরেন্ট চেইন ‘ফিশ অ্যান্ড কোং’-এর দ্বিতীয় আউটলেট। সম্প্রতি গুলশান নর্থ অ্যাভিনিউয়ের এভারগ্রিন মেহের টাওয়ারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন শাখার উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর প্রজাতন্ত্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং ফিশ অ্যান্ড কোং রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার লুইস হো। ফিশ অ্যান্ড কোং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ ফারুক আহমেদ ও এহসানুল কবিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং শহরের সি-ফুড অনুরাগীরা এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন। 

উদ্বোধনকালে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, “গ্রাহকদের ব্যাপক চাহিদা এবং ভালোবাসার কারণেই আমরা গুলশানে আমাদের দ্বিতীয় আউটলেটটি চালু করতে পেরেছি। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্মত সি-ফুড গ্রাহকদের আগের মতোই মুগ্ধ করবে।” 

গুলশান নর্থ অ্যাভিনিউয়ের ৫৪ নম্বর রোডের ১২/এ হাউসের এভারগ্রিন মেহের টাওয়ারে (১ম তলা) অবস্থিত এই আউটলেটটি সাজানো হয়েছে আধুনিক ‘নটিক্যাল থিমে’। এর নান্দনিক ইন্টেরিয়র গ্রাহকদের সমুদ্রতট বা জাহাজে বসে খাওয়ার এক অনন্য অভিজ্ঞতা দেবে। মেনুতে রয়েছে বিশ্বখ্যাত সব সি-ফুড আইটেম ও বৈচিত্র্যময় সব পদ।

রেস্টুরেন্টটি এখন প্রতিদিন সব ভোজনরসিকদের জন্য উন্মুক্ত। সি-ফুডপ্রেমীরা তাদের পরিবার নিয়ে প্রিমিয়াম সি-ফুডের বৈচিত্র্যময় পদ উপভোগ করতে পারবেন। 

/এসটি/ 
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
রাজশাহীতে শুরু হলো মাসব্যাপী কুটির শিল্প মেলা
ফলকে নিজের নাম দেখে উপদেষ্টা বললেন, ‘এটা কি আমার বাপের টাকায় করছে?’
সর্বশেষ খবর
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
সহকর্মীর শেষ ইচ্ছা আজও তাড়া করে ফেরে মেহেরুন নেসাকে 
সহকর্মীর শেষ ইচ্ছা আজও তাড়া করে ফেরে মেহেরুন নেসাকে 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না