মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণের দাবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১৪:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৪:৪৬

মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণসহ ৫ দফা দাবি জানিয়েছে নাগরিক সমাজ।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে মেহেরপুরের মুজিবনগর পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু সাইদ খান বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এখানেই বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ হয়, যা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ মাইলফলক।

তবে সম্প্রতি মুজিবনগর কমপ্লেক্সে ভাঙচুর ও ভাস্কর্য নষ্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা অভিযোগ করেন, এসব ঘটনার পরও জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশে মুক্তিযুদ্ধের স্মারকগুলোতে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানবাধিকার কর্মী দীপায়ন খীসা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, এগুলো সংরক্ষণে কার্যকর উদ্যোগ জরুরি।

সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণ, হামলাকারীদের গ্রেফতার ও বিচার, রাষ্ট্রীয়ভাবে মুজিবনগর দিবস পালন, মুজিবনগরে মুক্তিযুদ্ধ জাদুঘর ও গবেষণাকেন্দ্র স্থাপন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী, মানবাধিকার কর্মী দীপায়ন খীসা, দোলন চন্দ্র রায় ও রফিক আহমেদ সিরাজীসহ অন্যরা।

 

/এমএএল/
সম্পর্কিত
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
‘বাংলাদেশ নয়, মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে’ 
মুক্তিযুদ্ধ কোনও রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ