ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এআই এবং সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার 

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৫

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি নিয়ে ‘এআই এন্ড সাইবার সিকিউরিটি ইন ইন্ডাস্ট্রি: হোয়াই অ্যাডভান্সড স্কিলস ম্যাটার’’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা এবং সিএসই বিভাগের চেয়ারপারসন ড. মাহীন ইসলাম।

সেমিনারে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় শিল্প বিশেষজ্ঞরা। তাদের মধ্যে ছিলেন নোঅটোমেশনের প্রতিষ্ঠাতা ও সিইও ড. জুনায়েদ কাজী, এসিআই এআই বিজনেসের ডিরেক্টর ও সিওও মোহাম্মদ অলি আহাদ, গ্রামীণফোন লিমিটেডের হেড অফ ইনফরমেশন সিকিউরিটি মুহম্মদ শওকত আলী এবং একই প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহাদাত হোসেন।

আলোচকরা আধুনিক বিশ্বে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি খাতে টিকে থাকতে শিক্ষার্থীদের কেবল নির্দিষ্ট কিছু টুলসের ওপর নির্ভর না করে মৌলিক জ্ঞানের ভিত্তি শক্তিশালী করা জরুরি।

এছাড়া, ভবিষ্যৎ পেশাজীবীদের বাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং’ এবং ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

সেমিনারের শেষপর্বে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের সঞ্চালনায় একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

 

/এমএএল/
সম্পর্কিত
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই নিষিদ্ধ করলেন মামদানি
একসঙ্গে বিভ্রাটে চ্যাটজিপিটি, ক্লড ও গ্রক এআই
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?