নতুন রূপে ফিরলো হুয়াওয়ে মোবাইল, উন্মোচন ১৩ স্মার্ট ডিভাইস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জুন ২০২৬, ১৭:২৪আপডেট : ০৯ জুন ২০২৬, ১৭:২৪

ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতা কাটিয়ে বিশ্ববাজারের পাশাপাশি বাংলাদেশের প্রযুক্তি বাজারেও নতুন রূপে ফিরলো শীর্ষস্থানীয় গ্লোবাল ব্র্যান্ড ‘হুয়াওয়ে’। এবার দেশীয় বাজারে হুয়াওয়ে ডিভাইসের অফিশিয়াল ন্যাশনাল ডিস্ট্রিবিউটর বা জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘ডিএক্স গ্রুপ’।

সোমবার (৮ জুন) বিকালে রাজধানীর গুলশানে হুয়াওয়ের কর্পোরেট কার্যালয়ে ‘নাও ইজ ইয়োর স্পার্ক’ স্লোগানকে সামনে রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, প্রযুক্তি ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়িক অংশীদারদের উপস্থিতিতে একযোগে ১৩টি অত্যাধুনিক স্মার্ট ডিভাইস উন্মোচন করা হয়েছে।

হুয়াওয়ে এবার স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, পরিধানযোগ্য গ্যাজেট (ওয়্যারেবল) এবং অডিও—এই পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে তাদের প্রিমিয়াম পণ্যগুলো দেশের বাজারে এনেছে।

এর মধ্যে রয়েছে উন্নত ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো’, প্রিমিয়াম ফোল্ডেবল ফোন ‘মেট এক্স৭’, এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী ‘মেটপ্যাড ১১.৫’। এছাড়া স্টাইলিশ ডিজাইন ও স্বাস্থ্য সুরক্ষায় ‘ওয়াচ ফিট ৫ সিরিজ’ এবং সি-ব্রিজ ডিজাইনের ওপেন-ইয়ার অডিও ডিভাইস ‘ফ্রিক্লিপ ২’সহ নানা পণ্য।

অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, হুয়াওয়ের মূল চালিকাশক্তিই হলো নিত্যনতুন উদ্ভাবন। তারা বাংলাদেশে এমন কিছু ফ্ল্যাগশিপ পণ্য নিয়ে এসেছে যা ব্যবহারকারীদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং দৈনন্দিন জীবনযাত্রাকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।

ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান কানন হুয়াওয়েকে স্বাগত জানিয়ে বলেন, হুয়াওয়ের শক্তিশালী ও দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এই বিশ্বমানের পণ্যগুলো খুব দ্রুত দেশের প্রতিটি প্রান্তে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে বাজারে আসা এই ডিভাইসগুলোতে গ্রাহকরা শতভাগ আসল পার্টস, জেনুইন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এবং বিশ্বস্ত বিক্রয়োত্তর (আফটার সেলস) সেবা পাবেন। এর ফলে দীর্ঘ বিরতির পর হুয়াওয়েপ্রেমীরা দেশের বাজারে আবারও স্বাচ্ছন্দ্যে অফিশিয়াল ডিভাইস কেনার সুযোগ পাচ্ছেন।

/এমএএল/
সম্পর্কিত
স্মার্টফোনে ইন্টারনেট ডাটা খরচ কমানোর ৫টি কার্যকর কৌশল
স্মার্টফোন গরম হয়ে গেলে কী করবেন
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
সর্বশেষ খবর
ডাকাতির সময় মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬
ডাকাতির সময় মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬
নতজানু পররাষ্ট্র নীতি পরিহারের দাবি ১১ দলীয় ঐক্যের 
নতজানু পররাষ্ট্র নীতি পরিহারের দাবি ১১ দলীয় ঐক্যের 
কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙা করতে বাজেটে ১০ হাজার কোটি টাকার তহবিল
কৃষি ও গ্রামীণ অর্থনীতি চাঙা করতে বাজেটে ১০ হাজার কোটি টাকার তহবিল
ইসলামী ব্যাংক নিয়ে নতুন ষড়যন্ত্রের অভিযোগ বিরোধীদলীয় নেতার
ইসলামী ব্যাংক নিয়ে নতুন ষড়যন্ত্রের অভিযোগ বিরোধীদলীয় নেতার
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’