যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১৮:৪৬আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৮:৪৬

যমুনা ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একইসঙ্গে পরিচালনা পর্ষদের সুপারিশ করা ২৯ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রমের ওপর মতামত ও বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। পরিচালনা পর্ষদ তাদের পরামর্শ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সভায় ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রায় আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য শেয়ারহোল্ডার, গ্রাহক ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি উদ্ভাবন, সুশাসন, গুণগত গ্রাহকসেবা ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে যমুনা ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজারসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডাররা অংশ নেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু
জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু
স্কটল্যান্ডে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারলেন না ইমরানুর
স্কটল্যান্ডে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারলেন না ইমরানুর
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ
যুবদলকর্মীকে গুলি করে হত্যা: ৪ জনের দোষ স্বীকার
যুবদলকর্মীকে গুলি করে হত্যা: ৪ জনের দোষ স্বীকার
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন