নিরাপদ সঞ্চয়ের নির্ভরযোগ্য প্রতীক ‘ব্যাংক এশিয়া’

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১১ আগস্ট ২০২৬, ০৯:৪৯আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:৪৯

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখা এবং লাভজনক সঞ্চয় নিশ্চিত করা সাধারণ গ্রাহকদের জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকিং খাতে সাম্প্রতিক অনিয়ম, তারল্য সংকট এবং গ্রাহকের অর্থ ফেরতে বিলম্বের ঘটনায় যখন সঞ্চয়কারীদের মনে উদ্বেগ তৈরি হয়েছে, ঠিক তখনই সুদৃঢ় আর্থিক ভিত্তি ও সুশাসনের প্রতীক হিসেবে আস্থা জোগাচ্ছে ব্যাংক এশিয়া।

দক্ষ ব্যবস্থাপনা, বিচক্ষণ ঝুঁকি নিয়ন্ত্রণ এবং ধারাবাহিক তারল্য শক্তির কারণে ব্যাংক এশিয়া দেশের আর্থিক খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিযোগিতামূলক মুনাফার পাশাপাশি সঞ্চয়কারীদের বহুমুখী প্রয়োজন মেটাতে ব্যাংকটি পরিচালনা করছে সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) এবং ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) মতো আকর্ষনীয় সঞ্চয় পণ্য। 

গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও নিরাপদ করতে ব্যাংক এশিয়া নিয়ে এসেছে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যাংক এশিয়া জেন (জেডইএন)। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই— নতুন হিসাব খোলা, এফডিআর ও ডিপিএস চালুকরণ; নিরবচ্ছিন্ন অর্থ স্থানান্তর ও সময়মতো বিল পরিশোধ ও ক্রেডিট কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবে। 

উন্নত নিরাপত্তাবেষ্টনী এবং ব্যবহারবান্ধব ইন্টারফেসের কারণে ডিজিটাল এই প্ল্যাটফর্মটি অল্প সময়েই গ্রাহকদের আস্থা অর্জন করেছে। 

শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংক এশিয়া গড়ে তুলেছে সুবিশাল শাখা নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং এটিএম বুথ। দ্রুত ও কার্যকারী সেবার মাধ্যমে ব্যাংকটি গ্রাহককেন্দ্রিকতায় নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং গ্রাহকবান্ধব নীতির সুবাদে বর্তমানে আপনার কষ্টার্জিত সঞ্চয়কে নিরাপদ রাখতে এবং ভবিষ্যৎ সুরক্ষিত করতে ব্যাংক এশিয়া হয়ে উঠেছে একটি বিশ্বস্ত ও নিরাপদ প্রতিষ্ঠান। 

/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি বাহিনীতে শীর্ষ কমান্ডার পদে যাদের নিয়োগ দিলেন মোজতবা খামেনি
ইরানি বাহিনীতে শীর্ষ কমান্ডার পদে যাদের নিয়োগ দিলেন মোজতবা খামেনি
হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে বড় পরিবর্তন, এলো ৩ নতুন ফিচার
হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে বড় পরিবর্তন, এলো ৩ নতুন ফিচার
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় নিজের আইনজীবীকে কোপালেন আসামি
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় নিজের আইনজীবীকে কোপালেন আসামি
অন্য তারকারা পারেননি, বিজয় কেন পারলেন? যা বললেন বিশাল
অন্য তারকারা পারেননি, বিজয় কেন পারলেন? যা বললেন বিশাল
সর্বাধিক পঠিত
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি