এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ০৩:১০আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৩:১০

একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং ঢাকাস্থ রাশিয়ান হাউসের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

গত রবিবার বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক মিস আলেকজান্দ্রা খ্লেভনই এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের প্রশান্ত কুমার বর্মন ও দেলোয়ার হোসেন। 

সফরকালে এআইইউবির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ায় উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ, রাশিয়ান ভাষা শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়, যৌথ সেমিনার এবং সাংস্কৃতিক ও যুব কার্যক্রম নিয়ে আলোচনা হয়। 

এ ছাড়া রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এআইইউবির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। 

মিস আলেকজান্দ্রা খ্লেভনই বাংলাদেশে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, রাশিয়ান ভাষা ও যুব সহযোগিতা প্রসারে রাশিয়ান হাউসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত শিক্ষামূলক, সাংস্কৃতিক ও যুব কর্মসূচিতে এআইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। 

বৈঠকে এআইইউবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক ও সাংস্কৃতিক সম্পৃক্ততা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করা হয়। 

উভয় পক্ষ শিক্ষা, গবেষণা, বৃত্তি, সাংস্কৃতিক বিনিময় ও যৌথ কার্যক্রমের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করে। 

বৈঠকে এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, প্রক্টর ড. এস. এ. এম. মনজুর এইচ. খান, আবু মিয়া আকন্দ তুহিন, মো. মনিরুল ইসলাম ও সাদি ইসলাম উপস্থিত ছিলেন। উভয় পক্ষ শিক্ষা, সংস্কৃতি ও যুব সহযোগিতা আরও জোরদার করতে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।

/আইএএম/
সম্পর্কিত
‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন শুরু
মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
সর্বশেষ খবর
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুলাইয়ে
আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুলাইয়ে
কমছে এলএনজি সরবরাহ, বাড়ছে ভোগান্তি  
কমছে এলএনজি সরবরাহ, বাড়ছে ভোগান্তি  
সর্বাধিক পঠিত
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান