প্রাইম ব্যাংক থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে পামপে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ১৬:৫৯আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৬:৫৯

প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম পামপে। সম্প্রতি ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চুক্তির আওতায় পামপের কর্মীরা প্রাইম ব্যাংকের বিশেষ পেরোল ব্যাংকিং সুবিধা গ্রহণের পাশাপাশি স্যালারি অ্যাকাউন্ট, ফি মওকুফ সুবিধাসহ ডুয়াল-কারেন্সি ডেবিট কার্ড, আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা এবং বিশেষ শর্তে বিভিন্ন কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন। এছাড়া তারা প্রাইম ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম প্রাইমপে ব্যবহারেরও সুযোগ পাবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও স্বয়ংক্রিয়ভাবে বেতন বিতরণের পাশাপাশি ২৪ ঘণ্টা করপোরেট পেমেন্ট সেবা গ্রহণ করা যাবে।

প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং পামপের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ সালাউদ্দিন হাজারী; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; ইউনিট হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির ঘণ্টা বাজে না আর
ছুটির ঘণ্টা বাজে না আর
ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে দিলেন বিশেষ বার্তা
ওমানের শ্রমবাজার খোলা প্রসঙ্গে যা বলছে দূতাবাস
ওমানের শ্রমবাজার খোলা প্রসঙ্গে যা বলছে দূতাবাস
সূর্যগ্রহণে কিছুটা সময় আড়ালে থাকার পরামর্শ জ্যোতিষীদের
সূর্যগ্রহণে কিছুটা সময় আড়ালে থাকার পরামর্শ জ্যোতিষীদের
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক