ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন

বাংলা ট্রিবিউন ডেস্ক  
১৩ আগস্ট ২০২৬, ০৬:৩৬আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬:৩৬

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ আগস্ট ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী।

সম্মেলনে ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল, নীতিমালা ও এর বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে ঝুঁকি চিহ্নিতকরণ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস।

সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা প্রধান এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাভারে জেএমবির আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা
সাভারে জেএমবির আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা
ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন
ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতের সম্পৃক্ততার বিরোধিতা জাতীয় মুক্তি কাউন্সিলের
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতের সম্পৃক্ততার বিরোধিতা জাতীয় মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক