কক্সবাজারে সৈকত পরিচ্ছন্ন করলেন ‘ইয়ামাহা রাইডার’রা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ আগস্ট ২০২৬, ১৮:১৩আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৮:১৩

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪০০ ইয়ামাহা রাইডার অংশ নেন।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ আগস্ট কক্সবাজারের লং বিচ হোটেলে ইয়ামাহা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয় “ওয়াইআরসি অ্যানুয়াল কনক্লেভ ২০২৬”। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ইয়ামাহা রাইডারদের নিয়ে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত রাইডারদের সম্মাননা দেওয়া হয়।

আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট হওয়ায় সম্মেলনের অংশ হিসেবে বিকালে সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া রাইডাররা সৈকতের বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরি এবং সামাজিক দায়িত্ব পালনে তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তরুণদের অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখার বার্তাও দেওয়া হয় এ কার্যক্রমের মাধ্যমে।

সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে এ সি আই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

আয়োজকেরা জানান, তরুণদের নিয়ে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

/এম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে যখন-তখন যানজট: গাড়ির চাপের বাইরেও যত কারণ
রাজধানীতে যখন-তখন যানজট: গাড়ির চাপের বাইরেও যত কারণ
বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গ্রামের প্রথাগত চিত্র
বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গ্রামের প্রথাগত চিত্র
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাই, আসামি সাগর বাড়ৈ রিমান্ডে
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাই, আসামি সাগর বাড়ৈ রিমান্ডে
‘বড় প্রতিপক্ষকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ’
‘বড় প্রতিপক্ষকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ’
সর্বাধিক পঠিত
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল