ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩২

ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ জানিয়েছে অনলাইন এডিটরস ফোরাম। একই সঙ্গে হুমকিদাতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিউজ পোর্টাল ঢাকা স্ট্রিম। জিডিতে হুমকিদাতাদের পাঠানো ই-মেইলের স্ক্রিনশটসহ সংশ্লিষ্ট ডিজিটাল প্রমাণ সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে।

ঢাকা স্ট্রিম সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে নিউজ পোর্টালটি। প্রতিবেদনে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় আল-কায়েদার প্রয়াত নেতাদের লেখা বা তাদের সম্পর্কিত অনূদিত বই বিক্রির তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনটি প্রকাশের পরদিন রাতে ঢাকা স্ট্রিমের কাছে একটি ই-মেইল পাঠানো হয়। এতে প্রতিবেদনটি সরিয়ে নিয়ে ক্ষমা না চাইলে ১২ ঘণ্টার মধ্যে নিউজ পোর্টালটির বিরুদ্ধে সাইবার হামলা চালানোর হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে ঢাকা স্ট্রিম।

ঘটনাটিকে নিন্দনীয় ও দুঃখজনক উল্লেখ করে অনলাইন এডিটরস ফোরাম বলেছে, এ ধরনের হুমকি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়। সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশে এ ধরনের হুমকি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করে সংগঠনটি।

এক বিবৃতিতে অনলাইন এডিটরস ফোরাম বলেছে, কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে তা নিয়ে আইনানুগ ও গণতান্ত্রিক পদ্ধতিতে সংশ্লিষ্ট গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাইবার হামলার হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি হুমকিদাতাদের পরিচয় দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে, সাইবার হামলার হুমকির ঘটনায় ঢাকা স্ট্রিমের করা সাধারণ ডায়েরির বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে অনলাইন এডিটরস ফোরাম। একইসঙ্গে সংবাদমাধ্যমের নিরাপদ ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

/এম/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যাল থেকে ভুয়া ডাক্তার আটক
সোহরাওয়ার্দী মেডিক্যাল থেকে ভুয়া ডাক্তার আটক
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর পাঁচ জরুরি পদক্ষেপের প্রস্তাব
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর পাঁচ জরুরি পদক্ষেপের প্রস্তাব
অধিভুক্ত কলেজে সবুজায়ন জোরদার করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধিভুক্ত কলেজে সবুজায়ন জোরদার করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
জাতিসংঘ অধিবেশনে কেন ভাষণ দিতে পারছেন না মিয়ানমারের দূত?
জাতিসংঘ অধিবেশনে কেন ভাষণ দিতে পারছেন না মিয়ানমারের দূত?
সর্বাধিক পঠিত
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা