রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি

প্রেস রিলিজ
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৮ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৮

ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ইউসিবির করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় ইউসিবির মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নগদ গ্রাহকদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে নগদ। প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) ও ব্যাংকের মাধ্যমে বৈধপথে দেশে অর্থ পাঠাতে পারবেন। নগদ গ্রাহকেরা দেশের যেকোনো স্থান থেকে ২৪ ঘণ্টা ওই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া ভবিষ্যতে ইউসিবির বিভিন্ন ঋণ ও মাসিক সঞ্চয় (ডিপিএস) কিস্তি এবং ক্রেডিট কার্ডের ইএমআই নগদের মাধ্যমে পরিশোধের সুবিধা চালুর কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়াও সহজ হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল আর্থিক সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজলভ্য করতে নগদ কাজ করছে। এই চুক্তি দুই প্রতিষ্ঠানের গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় ডিজিটাল ব্যাংকিং সুবিধা দেবে।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে রেমিট্যান্স পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে ইউসিবি থেকে নগদে ‘অ্যাড মানি’ এবং উভয় প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ থেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ও বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
নগদে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
নগদে ৭ পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত