আন্তর্জাতিক পর্যটন সংস্থার এশিয়া অঞ্চলের দূত হলেন বাংলাদেশের ডাল্টন জহির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২৬, ১৫:৫০ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৫:৫০

আন্তর্জাতিক পর্যটন চলচ্চিত্র উৎসব কমিটির (সিআইএফএফটি) এশিয়া অঞ্চলের দূত হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের পর্যটন ব্যক্তিত্ব মোহাম্মদ জহিরুল ইসলাম, যিনি ডাল্টন জহির নামে পরিচিত।

গত ৬ অক্টোবর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে এ নিয়োগের ঘোষণা দেয় সংস্থাটি। 

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সহযোগী সদস্য সিআইএফএফটির নতুন এ দায়িত্বে ডাল্টন জহির এশিয়ার বিভিন্ন দেশে পর্যটন চলচ্চিত্রের প্রচার, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়ানো এবং পর্যটন সংস্থা ও চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সহযোগিতা জোরদারে কাজ করবেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন চলচ্চিত্র পুরস্কার সম্পর্কেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করবেন তিনি।

সংস্থাটির পরিচালক আলেকজান্ডার ভি. কামেল জানিয়েছেন, এশিয়ায় সংস্থার কার্যক্রম বিস্তৃত করা এবং পর্যটন চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের সঙ্গে যুক্ত পেশাজীবীদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হয়েছে। 

পর্যটন, আতিথেয়তা, গণমাধ্যম ও বহুজাতিক প্রতিষ্ঠানে ২৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে ডাল্টন জহিরের। কর্মজীবনে তিনি ব্র্যাক হোটেল গোষ্ঠীর বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া রোজ ভিউ হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, ওশান প্যারাডাইস ও লেকশোর হোটেলের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। মটোরোলা, অ্যাপল, ফিলিপস ও ফুজিফিল্মের মতো প্রতিষ্ঠানের সঙ্গেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।

পর্যটন ও গণমাধ্যমভিত্তিক একাধিক উদ্যোগের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবেও যুক্ত রয়েছেন ডাল্টন জহির। বাংলাদেশের পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশ ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রমেও অংশ নিচ্ছেন তিনি।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সিআইএফএফটি অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন ও বাণিজ্যিক চলচ্চিত্র উৎসবকে একটি প্রতিযোগিতামূলক কাঠামোর আওতায় যুক্ত করে সংস্থাটি। পর্যটনকেন্দ্র, ঐতিহ্য, সেবা ও পণ্যের প্রচারে নির্মিত চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য।

নতুন দায়িত্বের মাধ্যমে এশিয়ার পর্যটন চলচ্চিত্র নির্মাতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে আশা করছে সংস্থাটি।

/এসও/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা চালাবে কিয়েভ
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা চালাবে কিয়েভ
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কল করার সুযোগ
অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কল করার সুযোগ
১৪ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা
১৪ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা