৩০ অক্টোবর শুরু হচ্ছে ‘উল্লাস’ ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট

প্রেস রিলিজ
২৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৫ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৫

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে আগামী ৩০ অক্টোবর শুরু হচ্ছে ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্টের দ্বিতীয় আসর। সপ্তাহব্যাপী এই ক্রীড়া উৎসব চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এতে দেশের ২৪টি ক্লাবের ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকার গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস মিটে এসব তথ্য জানানো হয়।

আয়োজকেরা জানান, এবারের প্রতিযোগিতায় ১৩টি ইভেন্ট থাকছে। এগুলো হলো ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং। ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে আয়োজনটি।

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসানসহ ক্লাবের কর্মকর্তা, অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধি এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের পাশাপাশি টি-স্পোর্টস সম্প্রচার সহযোগী হিসেবে যুক্ত রয়েছে।

প্রেস মিটে ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান অংশগ্রহণকারী ক্লাব, ক্রীড়াবিদ, স্পনসর ও পার্টনারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবের ওপর অর্পণ করায় রাজউকের প্রতি তাঁরা কৃতজ্ঞ। ক্লাবটি কমপ্লেক্সটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চায়।

আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান আশা প্রকাশ করেন, এই ক্রীড়া উৎসব অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার চেতনা আরও জোরদার করবে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
সাইবার হামলার আশঙ্কা: কমানো হলো এআই মুনশটের হ্যাকিং সক্ষমতা
সাইবার হামলার আশঙ্কা: কমানো হলো এআই মুনশটের হ্যাকিং সক্ষমতা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
রাজশাহীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে, পুনর্বাসন করা হবে হকারদের
রাজশাহীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে, পুনর্বাসন করা হবে হকারদের
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম