যে বিজ্ঞাপনের শুটিংয়ে কক্সবাজারে সাকিব

মাহমুদ মানজুর
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৩

সাকিব ও শিশির (ফাইল ছবি)খবরটা শোনার পর স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভক্তসহ হাজারো ক্রিকেটপ্রেমীরা। শুক্রবার সকাল ১১টার দিকে সাকিব আল হাসান ও তার সফরসঙ্গীদের ইনানি বিচের একটি হোটেলের কাছে নামিয়ে দেয় একটি বেসরকারি হেলিকপ্টার। একটু পরেই হেলিকপ্টারটি ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয়।
এই ঘটনার পর হোটেলে নিরাপদে থাকা সাকিব কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে। সাকিব তাকে বলেছেন, ‘আমি সুস্থ আছি।’

জানা গেছে সাকিব তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরসহ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারে একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে অংশ নিতে গেছেন। ‘সাকিব সুস্থ আছেন’—এমন নিশ্চয়তার পর সবার মনে এখন নতুন প্রশ্ন জেগেছে, সাকিব ফের কোন পণ্যের মডেল হচ্ছেন। আবার সাকিব ভক্তদের অনেকে এমনটাও জানতে চাইছেন—সাকিব কী এমন বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে গেলেন, যেখানে গিয়ে একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন! 

আর এসব প্রশ্নের জবাব জানতেই বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা হয় সাকিবের সফরসঙ্গী মাশরুর হাসান মিমের সঙ্গে। তিনি একটি আন্তর্জাতিক ইলেকট্রনিক প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা। মাশরুর হাসান মিম শুক্রবার বিকাল চারটার দিকে মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে জানান, তারা সবাই নিরাপদে আছেন। সমুদ্রসৈকতে তাদের বিজ্ঞাপনের শুটিং কার্যক্রম দুপুর থেকে শুরুও করেছেন। কাজ শেষ করে শনিবার বিকাল নাগাদ তারা ঢাকায় ফিরে আসবেন। তিনি আরও বলেন, ‘যা ঘটেছে, তা খুবই বেদনার। একজন মানুষের প্রাণ চলে গেছে। আমরা অনেক ভাগ্যবান বলতে হয়।’

এদিকে শাকিব কক্সবাজারে ঐ ইলেক্ট্রনিক ব্র্যান্ডের (এই প্রতিষ্ঠানটি মোবাইল হ্যান্ডসেটের জন্য বাংলাদেশে বেশ পরিচিত) একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে গেছেন—এটুকু নিশ্চিত করলেও এ বিষয়ে অন্য কোনও তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন মাশরুর হাসান।

সকালে হেলিকপ্টার থেকে নামার পর বাঁয়ে নাফিজ আহমেদ মোমেন ডানে মাশরুর মিম

বিজ্ঞাপনটির নির্মাতা কে? সাকিবের সঙ্গে মডেল কেউ থাকছেন কিনা? এসব প্রশ্নের জবাবে মাশরুর হাসান মিম বলেন, ‘আসলে হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে আমাদের বিজ্ঞাপনচিত্রের কোনও সম্পর্ক নেই। তাই আমরা চাই না এখনই এই বিজ্ঞাপন নিয়ে কোনও তথ্য প্রকাশিত হোক। আগে আমরা কাজটা শেষ করতে চাই। অনেক চমক আছে এখানে। সেটা শেষ করার আগেই বলতে চাই না।’ 

এদিকে, শুক্রবার সকালের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন পাইলট ও ক্রুসহ চারজন। তাই এমন ঘটনাকে দুঃখজনক বলেছেন সাকিব, ‘আমি সুস্থ থাকলেও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা শুনে বিস্মিত হয়েছি। ব্যাপারটি সত্যিই দুঃখজনক।’

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি