ঢাকায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০১৬, ১০:৪৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১০:৫৩

ঢাকায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান ফের বাংলাদেশের নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণে ঢাকা এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারোল। মূলত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সার্বিক নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণেই ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা।

ক্যারোলের ঢাকা সফরটি ইতিবাচকই। কারণ আগামী বছর ২০১৫ সালে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ সফরটি সম্পন্ন করার কথা অসিদের। যেই সফরে দুটি টেস্ট খেলার কথা রয়েছে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী ক্রিকইনফোকে বলেছেন, ‘ আমরা জানি যে ক্যারোল বাংলাদেশে এসেছেন। তিনি গতকালই এসেছেন। কিছুদিন ঢাকায় অবস্থান করবেন। ক্যারোলের এই সফরটি আশাব্যঞ্জক। এই সময়ে অস্ট্রেলীয় হাইকমিশনও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।’

জানা গেছে, ক্যারোল ইংল্যান্ড ক্রিকেট দলের প্রতিনিধি দলের সঙ্গেই শুক্রবার মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, গত বছর নিরাপত্তাহীনতায় নির্ধারিত সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা। যদিও গত এপ্রিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছিলেন তারা সফরটি সম্পন্ন করতে মুখিয়ে আছেন।  

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম