লাল বলে অনুশীলন করলেন তাসকিন

ফজলুল বারী, মাউন্ট মাঙ্গানুই থেকে
০৭ জানুয়ারি ২০১৭, ১০:১২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১০:১৪

নিউজিল্যান্ডের মাটিতে লাল বলে প্রথম অনুশীলন করলেন তাসকিন। নিউজিল্যান্ডের মাটিতে লাল বলে প্রথম অনুশীলন করলেন তাসকিন। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্কোয়াডের নতুন এই সদস্যের লাল বলে অনুশীলন করার বিষয়টিতেই শনিবার মিডিয়ার নজর ছিল বেশি। নেটে তাসকিন বল ছুঁড়ছিলেন মুশফিকের দিকে। ইনজুরি কাটিয়ে উঠে এদিনই ব্যাট হাতে প্রথম নেট প্র্যাকটিস করেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন। তার দিকেও নজর ছিল সবার। কারন তার নেতৃত্বের টেস্ট দলটিই ওয়েলিংটনের প্রথম টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

ওয়ানডে, টি-টোয়েন্টিতে বিবর্ন বাংলাদেশের সামনে আরও কঠিন পরীক্ষার মঞ্চ তৈরি হচ্ছে ওয়েলিংটনের বেসিন রিজার্ভের মাঠে। সেই মাঠ পেসারদের স্বর্গরাজ্য। এরজন্যে বাংলাদেশও সেখানে পাঁচ পেসার নিয়ে খেলবে। নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ দেশ দলের এখনও যা মানিয়ে নেয়া হয়নি বা এত স্বল্প সময়ে সম্ভব নয় তাহলো বাতাস। মাউন্ড মাঙ্গানুই’র মাঠে বাতাসের দাপটের কাছে পরাস্ত হয়েছেন বাংলাদেশের বোলার-ব্যাটসম্যান উভয়পক্ষ। বাতাসের বেশি দাপট থাকবে ওয়েলিংটনে। এটি বাংলাদেশ দলের কঠিন পরীক্ষা নয়তো কি।

শনিবার অনুশীলনের সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে, বোলিং কোচ কোর্টনি ওয়ালেস সবার নজর ছিল নেটের দিকে। প্রধান নির্বাচক বলেছেন সব দিক দেখেশুনেই তারা সেরা টেস্ট স্কোয়াডটি করেছেন। এখান থেকে চূড়ান্ত করবেন সেরা একাদশ। তামিম ইকবাল শনিবার মাঠে এলেও নেট অনুশীলন করেননি। লম্বা সময় বোলিং পরামর্শকের সঙ্গে কথা বলেছেন।

ঐচ্ছিক অনুশীলন থাকায় ইমরুল, সাকিব, সাব্বির রুবেল এরাও মাঠে আসেননি। মমিনুল, মিরাজ, তাইজুল সৌম্য, সোহান, শুভাশিষ সবাই মাঠে ঘাম ঝরিয়েছেন অনেকক্ষন। কামরুল ইসলাম রাব্বির হয়তো প্রথম একাদশে জায়গা হচ্ছেনা। তাকে অনুশীলনে দেখা যায়নি। উল্লেখ্য প্রথম টেস্ট স্কোয়াডে মুস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় তাসকিনকে নেয়া হয়েছে। লাল বলে প্রথম অনুশীলনের উচ্ছ্বাসে থাকলে তাসকিন ওরফে রিয়াজের মন পড়েছিল ঢাকায়। কারন শনিবার তার মায়ের গলব্লাডার অপারেশন হবার কথা। দেখা হতেই বললেন আমার আম্মুর জন্যে দোয়া করবেন ভাই।

/আরএম

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম