প্রস্তুতি ম্যাচসহ হায়দরাবাদেই হচ্ছে বাংলাদেশ-ভারত টেস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৭, ১৭:১৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৭:৪৯

প্রস্তুতি ম্যাচসহ হায়দরাবাদেই হচ্ছে বাংলাদেশ-ভারত টেস্ট

অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্টের সূচি ও ভেন্যু। শুক্রবার পাঠানো এক ইমেইলে- ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে একমাত্র এই টেস্ট।

আর রাইলো না সংশয়। ভারত সফরে ম্যাচের ভেন্যু, প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে শুরুতে নানা অনিশ্চয়তা থাকলেও অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্টের সূচি ও ভেন্যু। শুক্রবার পাঠানো এক ইমেইলে- ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে একমাত্র এই টেস্ট।

সেই লক্ষ্যে ২ ফেব্রুয়ারি বাংলাদেশ দল পৌঁছাবে হায়দরাবাদে। ৩ ও ৪ ফেব্রুয়ারি অনির্দিষ্ট বিশ্রাম-অনুশীলনের কথা রয়েছে। তবে এর ভেন্যু পরেই জানিয়ে দেওয়া হবে।

ভারত সফরে ৫ থেকে ৬ ফেব্রুয়ারি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তাদের প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দল। এ ম্যাচের ভেন্যু জিমখানা সেকুন্দেরাবাদ।

এরপর ৭ ও ৮ ফেব্রুয়ারি রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুশীলন শেষে ৯ ফেব্রুয়ারি শুরু হবে ঐতিহাসিক বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ। এরপর ১৪ ফেব্রুয়ারি ভারত ত্যাগ করবে বাংলাদেশ দল।

যদিও সূচি অনুযায়ী ৮ ফেব্রুয়ারি টেস্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দর্শক পেতে এক পিছিয়ে টেস্ট শুরু করার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর এরমধ্যেই আয়োজক হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন টেস্ট আয়োজনে শুরুতে অপারগতা প্রকাশ করেছিল। যার ফলে টেস্ট আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়। কিন্তু শুক্রবারের আনুষ্ঠানিক ঘোষণায় আর কোনও সংশয় থাকলো না।

এর আগে বাংলাদেশ ভারত সফর করেছিল ১৯৯০, ১৯৯৮, ২০০৬ ও ২০১৬ সালে। যদিও সেখানে কোনও দ্বিপাক্ষিক সিরিজ বা টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। তাই এটাই সেখানে বাংলাদেশের প্রথম টেস্ট।

/এফআইআর/

        

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান