ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩২

ফাইনালে বার্সেলোনা এমন ম্যাচ বলেই ছিল উত্তেজনা। লাল আর হলুদ কার্ডের ছড়াছড়ির ম্যাচে কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। ফিরতি লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেই শিরোপা নির্ধারণী লড়াইয়ে পৌঁছেছে কাতালানরা। দুই লেগে বার্সার অগ্রগামিতা ছিল ৩-২।

অবশ্য একমাত্র গোলটি করেছিলেন লুই সুয়ারেসই। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও শুরুতে ৪৩ মিনিটে গোল করেন উরুগুয়ের এই তারকা। দলকে ফাইনালে পৌঁছালেও লাল কার্ড দেখায় সেই ম্যাচে খেলতে পারবেন না সুয়ারেস। এছাড়া আগেই হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেননি নেইমার। 

এই ম্যাচ জিততে চেষ্টার কমতি ছিল না বার্সার। দ্বিতীয়ার্ধে আঁতোয়া গ্রিজম্যান গোল করলেও ভুলভাবে একে অফসাইডের ফাঁদে ফেলেন রেফারি। একইভাবে লিওনেল মেসিও চেষ্টা করেছিলেন। কিন্তু মেসির ফ্রি কিক এসে লাগে বারে।

ম্যাচে যে উত্তেজনা ছিল তার প্রমাণ তিন লাল কার্ড আর ৮ হলুদ কার্ড। শেষ দিকে বার্সা ৯ জনের দলে আর অ্যাতলেতিকো ১০ জনের দলে পরিণত হয়। এর আগেই ৮৩ মিনিটে সমতায় ফেরে অ্যাতলেতিকো। গোল করেন গামেইরো।

দ্বিতীয়ার্ধে গোল করার সহজ সুযোগ পেয়েছিল অ্যাতলেতিকোও। ৭৯ মিনিটে পিকে গামেইরোকে ফাউল করলে পেনাল্টি পায় অ্যাতলেতিকো। কিন্তু সহজ গোলের সুযোগ পেয়েও ক্রসবারের উপরে দিয়ে বল মারেন গামেইরো।

ফাইনালে আলাভেস ও সেল্তা ভিগোর মধ্যকার ম্যাচ জয়ীর বিপক্ষে খেলবে বার্সেলোনা। 

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম