সড়ক দুর্ঘটনায় নিহত বর্ষীয়ান ক্রীড়ালেখক মোহাম্মদ সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ১৮:৩৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৮:৪৫

সড়ক দুর্ঘটনায় নিহত বর্ষীয়ান ক্রীড়ালেখক মোহাম্মদ সেলিম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সিনিয়র সদস্য এবং বর্ষীয়ান ক্রীড়ালেখক মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে  ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কর্মজীবনে মোহাম্মদ সেলিম পোস্টাল একাডেমির অধ্যক্ষসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন পদে চাকরি করেছেন। তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, দৈনিক মানব জমিন, দৈনিক খবর, মাসিক মোহামেডান ও পাক্ষিক ক্রীড়া জগত পত্রিকায় ক্রীড়া বিষয়ক লেখালেখি করেছেন। বাংলাদেশ ক্রীড়ালেক সমিতি ২০১৩ সালে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে মোহাম্মদ সেলিমকে সংবর্ধনা প্রদান করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরা ১৪ নম্বর সেক্টর মসজিদে বাদ আসর নামাজে জানাজা শেষে আজ বিকালেই বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন এবং সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিবসহ কার্যনির্বাহী কমিটি এবং সকল সদস্য গভীর শোক ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম