লিভারপুলের সঙ্গে ব্যবধান কমালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৭, ১১:১০আপডেট : ১৪ মে ২০১৭, ১১:১৯

লিভারপুলের সঙ্গে ব্যবধান কমালো আর্সেনাল ঝামেলা পোহাতে হচ্ছে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকে! জয় দিয়েও তুষ্ট করতে পারছেন না নিজ দলের সমর্থককে। কারণটা অবশ্য অতীত পরিসংখ্যান! ক্লাবটির আগের নিষ্প্রভ পারফরম্যান্সে তাকে ক্লাব ত্যাগ করতে বলেছে খোদ ক্লাবের সমর্থকরাই! তাও আবার ম্যাচের দিন স্টেডিয়ামের উপরে বিমানে পতাকা উড়িয়েই এমন কাণ্ড করেছে সমর্থকরা। তবে তার হয়ে জবাবটা দিয়ে দিয়েছে শিষ্যরাই। স্টোক সিটিকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।

ম্যাচে জোড়া গোল করেন জিরুদ। একটি করে করেন ওজিল ও সানচেস। আর স্টোক সিটির হয়ে একটি শোধ করেন ক্রাউচ। এই জয়ে অবশ্য চতুর্থ স্থানে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়েছে গানাররা। ৩৬ ম্যাচে তাদের সংগ্রহ ৬৯।

লিভারপুলের সঙ্গে ব্যবধান কমালো আর্সেনাল এদিকে জয় দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। লিস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। একটি করে গোল করেন সিলভা ও হেসুস। শুরু থেকেই লিস্টারের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছিল সিটি। কিন্তু ৪২ মিনিটে শিনজি ওকাজাকির গোলে ব্যবধান কমায় লিস্টার।

এই অবস্থায় ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে পরেই রয়েছে লিভারপুল।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি