সুরমা সিক্সার্স সিলেটে সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ২১:৫০আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২১:৫০

সুরমা সিক্সার্স সিলেটে সাব্বির  বিপিএলে গত মৌসুমে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন সাব্বির রহমান। এবার অবশ্য তার দল বদলের আভাস পাওয়া যাচ্ছিল অনেক আগে থেকেই। আর আইকন খেলোয়াড় হওয়ায় অপেক্ষাতেই ছিলেন দল বাছাই নিয়ে। শেষ পর্যন্ত সুরমা সিক্সার্স সিলেটে নাম লিখিয়েছেন জাতীয় দলের তারকা এই ব্যাটসম্যান।

মঙ্গলবারই নিজের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে চুক্তির ছবি পোস্ট দেন সাব্বির। সেই সঙ্গে এতে লেখা ছিল, ‘সুরমা সিক্সার্স সিলেট তাদের আইকন ক্রিকেটার হিসেবে আমাকে ঘোষণা করেছে। আমার দলের জন্য সবাই দোয়া করবেন।’

অবশ্য কিছুদিন আগেই জানিয়েছিলেন এখনও এ নিয়ে কিছুই জানেন না তিনি! বলেছিলেন,‘আমি এখনও কিছু জানি না। এখনও বিপিএল নিয়ে সেরকম কিছু চিন্তা করিনি। টুর্নামেন্ট আসতে এখনও তো তিন মাস বাকি।’

এবার এক আসর পর ফিরছে সিলেট। বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় গত আসরে তাদের রাখা হয়নি। এবার নতুন মালিকানাতে দলটি নতুন নামেই ফিরলো বিপিএলে। আগে সিলেট রয়্যালস নামে থাকলেও এবার নাম হচ্ছে সুরমা সিক্সার্স সিলেট। ফলে দল সংখ্যা দাঁড়িয়েছে আটে।

ইতোমধ্যে মাশরাফিকে রংপুর রাইডার্স, সাকিবকে ঢাকা ডায়নামাইটস, তামিমকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, মাহমুদউল্লাহকে খুলনা টাইটানস, মুশফিককে রেখেছে রাজশাহী কিংস আর সাব্বির রহমানকে নিয়েছে সিলেট। ঘোষণা অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হবে ২ নভেম্বর।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম