বার্সার ৬ গোলে মেসির ৪

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৬

বার্সার ৬ গোলে মেসির ৪ এরনেস্তো ভালভারদের অধীনে নতুন রূপ নিয়েই হাজির হচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় এইবারকে ৬-১ গোলে উড়িয়ে মৌসুমের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখেছে জায়ান্টরা। যার মূলে ছিলেন অপ্রতিরোধ্য মেসি। একাই জাল কাঁপিয়েছেন ৪ বার!

ন্যু ক্যাম্পে শুরু থেকেই আগ্রাসী ছিল বার্সেলোনা। মুহুর্মুহু আক্রমণে এইবারের রক্ষণ ব্যতিব্যস্ত করে তোলে মেসি, পাউলিনিয়ো। গোলের শুরুটা আসে পেনাল্টি থেকে। ২০ মিনিটে স্পট কিক থেকে গোল করেন মেসি। এই অর্ধের ৩৮ মিনিটে দ্বিতীয় গোল করেন পাউলিনিয়ো।

এই অর্ধে অবশ্য গোছানো ফুটবল খেলতে পারেনি বার্সা। কারণ বার বার তাদের ওপর চেপে বসার উদাহরণ দিয়ে খেলতে থাকে এইবার। তাই আক্রমণ শাণাতে বেগ পেতে হয়েছে জোরেসোরেই।

তবে দ্বিতীয়ার্ধে সেই ধারা আর ধরে রাখতে পারেনি এইবার। ৫৩ মিনিটেই বার্সার হয়ে জাল কাঁপান ডেনিস সুয়ারেস। যদিও চার মিনিট পর এনরিচের গোলে একটি গোল শোধ করে কিছুটা দাপট দেখানোর সুযোগ পায় এইবার।  তাদের সেই দাপটে হানা দেন আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি। যার দাপটে বাকি সময়টা ছিল শুধুই মেসিময়! ৫৯, ৬২ আর ৮৭ মিনিটে আরও তিনটি গোল করে প্রতিপক্ষের খেলায় ফেরার সুযোগ নষ্ট করে দেন তিনি।

এই মৌসুমে ভালোই ফর্মে রয়েছেন মেসি। ৪ লা লিগা ম্যাচে করেছেন ৯ গোল! এর ফলে ১৩ বছরে ন্যু ক্যাম্পে গোলের দেখা পেয়েছেন ৩০১টি!

এই জয়ে ৫ ম্যাচে সবকটি জিতেই ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১০ পয়েন্ট নিয়ে পরেই রছে সেভিয়া। ৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে রিয়াল মাদ্রিদ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম