দল ছেড়ে যাওয়া তারকাদের ফিরে পাচ্ছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৫

ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পেসার কাইল জার্ভিস। অনেক তারকা ক্রিকেটারই জিম্বাবুয়ে জাতীয় দল ছেড়ে পাড়ি জমিয়েছিলেন কাউন্টি ক্রিকেটে। এরফলে জাতীয় দলের অবস্থা হয়ে গিয়েছিল ছন্নছাড়া। নির্বাচকদের আহ্বায়ক হিসেবে সাবেক অধিনায়ক টেটেন্ডা টাইবু দায়িত্ব নেওয়ার পর থেকেই আমূল পরিবর্তন আসা শুরু করেছে জাতীয় দলে। কাউন্টি থেকে একে একে ফিরছেন তারকা ক্রিকেটাররা। কিছুদিন আগে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। এবার ল্যাংকাশায়ার থেকে চুক্তি শেষের আগে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পেসার কাইল জার্ভিস।

গত সপ্তাহে দ্রুততার সঙ্গেই নটিংহামশায়ার থেকে ফিরেছেন টেইলর। ফিরে জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। বলা হচ্ছে আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ফিরবেন। ২০১৫ বিশ্বকাপের পরই কোলপ্যাক চুক্তিতে আড়াই বছর ছিলেন জাতীয় দলের বাইরে। তার থেকেও বেশি সময় বাইরে রয়েছেন জার্ভিস। ২০১৩ সালে কাউন্টি খেলতে জাতীয় দল ছেড়েছিলেন। অভিষেকের মাত্র দুই বছরের মাথায় পাড়ি জমান ল্যাংকাশায়র।

ওই সময় তীব্র আর্থিক সঙ্কটে ভুগছিল জিম্বাবুয়ের ক্রিকেট। দেনা-পাওনা ঠিকমতো না মেটায় অনেকেই জাতীয় দল ছেড়ে চলে যান কাউন্টি খেলতে। সেখানে গিয়ে ক্লাবের হয়ে স্পটলাইটেই ছিলেন সব সময়। সেখানে ক্লাবের সবচেয়ে মূল্যবান এক ক্রিকেটার হিসেবেই নিজেকে গড়ে তুলেছেন। একই কথা মেনে নেবে জিম্বাবুয়েও। তাই সামনে বিশ্বকাপ বাছাইয়ের খেলা থাকায় গুরুত্ব বুঝেই জার্ভিসকে দলে ভেড়ানো হচ্ছে।  উদ্বোধনীতে বোলিং শক্তিকে আরও পোক্ত করতে জার্ভিসকে নিয়ে ভাবছে জিম্বাবুয়ে।

জার্ভিস ক্যারিয়ারে ৮ টেস্টে নিয়েছেন ৩০ উইকেট আর ওয়ানডেতে রয়েছে ২৭টি।।৯ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১০ উইকেট।  

 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান