সরাসরি বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখলো পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০১৭, ১১:০৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১১:২৭

 সরাসরি বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখলো পর্তুগাল বিশ্বকাপে সরাসরি খেলতে এখনও আশা টিকিয়ে রেখেছে পর্তুগাল। বিরতির পর বদলি হয়ে ফিরেই দলকে প্রেরণার রসদ যুগিয়ে গোল পাইয়ে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এরপর শেষ দিকে সিলভার গোলে ২-০ গোলে অ্যান্ডোরাকে হারিয়েছে পর্তুগাল।

গ্রুপ বি থেকে এখনও শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে পর্তুগাল।

বিরতির পর বদলি হয়ে ফিরে ৬৩ মিনিটে গোল করেন রোনালদো। কারণ আরও একটি হলুদ কার্ড দেখলেই নিষেধাজ্ঞার খড়গে পড়বেন তিনি। তাই কোচ সতর্কতার সঙ্গেই প্রথমার্ধে প্রাণভোমরাকে বসিয়ে রাখেন বেঞ্চে। 

শেষ দিকে ৮৬ মিনিটে পরের গোলটি করেন সিলভা। শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে হারালেই গ্রুপ লিডার হয়ে বিশ্বকাপ নিশ্চিত করবে রোনালদোর দল।

এই অবস্থায় মঙ্গলবার তিন পয়েন্টের সুবিধা নিয়ে পর্তুগাল সফর করবে সুইজারল্যান্ড। তারপরেও গোল ব্যবধানে তাদের চেয়ে এগিয়ে আছে পর্তুগালই। তবে সামনের ম্যাচে হেরে গেলে প্লে অফে খেলতে হবে রোনালদোদের।

অপর দিকে লুক্সেমবার্গকে ৮-০ গোলে হারিয়েছে সুইডেন। বুলগেরিয়াকে ১-০ গোলে ফ্রান্স ও হাঙ্গেরিকে ৫-২ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম