অবসর নিতে যাচ্ছেন কাকা

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০১৭, ১২:৪৫আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৩:২৮

ফুটবলকে বিদায় বলে দেবেন কাকা ফুটবলকে বিদায় বলে দিতে যাচ্ছেন ব্রাজিল তারকা কাকা। এমএলএস লিগে খেলেছেন অরল্যান্ডো সিটির হয়ে। আর সেখানেই থেকেই খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন! তাই মনোযোগ করতে চাইছেন কোচিংয়ে। অবশ্য এক্ষেত্রে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের পদাঙ্ক অনুসরণ করতে চান, ‘আমি জিজুর মতোই হতে চাই। ও খেলা ছেড়ে দিয়ে কিছু সময় নিয়েছিল। এরপর যুবাদের জন্য কিছু করার লক্ষ্যেই কোচিংয়ে ফিরলো।’ আর এ জন্যেই রিয়াল মাদ্রিদ কোচের মতোন হতে চান কাকা, ‘আমিও ওর মতো করতে পারি।’ তাহলে খেলার কী হবে? এর উত্তরে কাকা, ‘ফুটবলে খেলে এখন আর উপভোগ করার মতো কিছু পাচ্ছি না। আমার শরীর কিন্তু সেটা টের পাচ্ছে। ৩৫ বছর বয়সে শরীর আর খাপ খাওয়াতে পারছে না।’

এসি মিলানে যাওয়ার আগে ব্রাজিল দল সাও পাওলোর হয়ে খেলেছেন কাকা। মিলানে ৬ বছর কাটানোর পর রিয়াল মাদ্রিদে যান ২০০৯ সালে। কিন্তু চোটের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে পারেননি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম