অবসর নিচ্ছেন নেহরা

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ১০:৫০আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১১:৩৩

অবসর নিচ্ছেন নেহরা তার ক্যারিয়ারটা ছিল অনেক লম্বা। প্রায় ১৮ বছর খেলে গেছেন ক্রিকেট। যদিও ধারাবাহিক থাকতে পারেননি চোট ভাগ্যের কারণে!  এর মাঝেও ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জয় সহ অনেক কীর্তিই আছে বাঁহাতি পেসার আশীষ নেহরার। সেই নেহরাই জানিয়ে দিলেন বিদায় বলতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটকে।  একই সঙ্গে ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার। আগামী ১ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরোজ শাহ কোটলায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

শুধু ঘরোয়া ক্রিকেট নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও সরে দাঁড়াচ্ছেন পুরোপুরি। ১৯৯০ সালে ক্যারিয়ার শুরু করা ক্রিকেটারদের মাঝে খুব কম সংখ্যাকই আছেন যারা এখনও খেলছেন। তাদের অন্যতম আশীষ নেহরা।  ক্যারিয়ার লম্বা হলেও বেশির ভাগ সময়ই ভুগেছেন চোটে। ১২ সার্জারির পরেও ক্যারিয়ারের ইতি টানেননি! এক সময় মজা করেই বলতেন- ইনজুরি তার শরীরে নয়, তার শরীরই ইনজুরির মাঝে অবস্থান নিয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে ২০১১ সালে জিতেছেন বিশ্বকাপ, এছাড়া অভিজ্ঞতা দিয়েই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সেমি ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।

নেহরা অভিষেক করেছিলেন ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যারিয়ারে অনেক আলোঝলমলে কৃতিত্ব ছিল তার। তার কৃতিত্বেই ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ২৩ রানে একাই ৬ উইকেট নিয়েছিলেন। যা বিশ্বকাপে ভারতীয় কোনও বোলারের সেরা কীর্তি।

এরপরেই হানা দেয় চোট। ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক কোনও ম্যাচে খেলেননি। তবে ২০১১ সালের বিশ্বকাপে ফের নিজের অস্তিত্বের জানান দেন ভালোভাবেই। আবার এই টুর্নামেন্টেই আঙুল ভেঙে মিস করেছিলেন ফাইনাল ম্যাচ!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম