সাকিবের স্পিনে ভাঙলো প্রতিরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১৫:২৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৫:২৮

সাকিবের স্পিনে ভাঙলো প্রতিরোধ পার্লে টস হেরে ব্যাটিংয়ে নামলেও সতর্কতার সঙ্গেই ব্যাট করছিল দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলা দেখে শুনে খেলে ফেলেন ১০ ওভার। উদ্বোধনী জুটিতে উঠে ৫০ রান। এক পর্যায়ে আরও হুমকি হয়ে দাঁড়াচ্ছিল এই জুটি। শত রানের একেবারে কাছাকাছি ছিল। দলীয় ৯১ রানে এই জুটি ভেঙে প্রতিরোধের দেয়াল ভাঙেন সাকিব আল হাসান। ৪৬ রানে ব্যাট করতে থাকা কুইন্টন ডি কককে এলবিডাব্লিউ করেন। এরপর নতুন নামা ফাফ দু প্লেসিকেও থিতু হতে দেননি তিনি। একই ওভারের (১৮) শেষ বলে ঘূর্ণিজাদুতে বোল্ড করেন প্লেসিকে (০)। স্বাগতিকদের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেটে ৯২ রান। ব্যাট করছেন হাশিম আমলা (৩৮)।

কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। তবে পার্লে দ্বিতীয় ম্যাচে সেই পথে পা আর বাড়ায়নি। এবার শুরুতে ফিল্ডিং নিয়েছে সফরকারীরা। চোট কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। অলরাউন্ডার সাইফউদ্দিনের জায়গায় দলে ঢুকেছেন তিনি। আবার প্রোটিয়া দলে চোট নিয়ে বাইরে রয়েছেন ডেভিড মিলার।

এদিকে মুশফিককে নিয়ে শুরুতে অনিশ্চয়তা থাকলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই খেলছেন টেস্ট অধিনায়ক। গত ম্যাচ থেকে মাত্র একটি পরিবর্তনই আনা হয়েছে বাংলাদেশ দলে। অপর দিকে প্রোটিয়া দলের একাদশে ঢুকেছেন ফারহান বেহারদিয়েন।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেট হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশ। তেমনটা মনে করেন ওপেনার তামিম ইকবাল। চোটের কারণে খেলতে না পারা এই তারকা বোলারদের ভূমিকা রাখার পক্ষেই কথা বলেছেন ম্যাচের আগে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম