সিকান্দার ঝড়ে ভাইকিংসের সর্বোচ্চ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ২০:৪৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২০:৫৬

৯৫ রানের ঝড়ো ইনিংসের পথে সিকান্দার রাজার একটি শট। ছবি-বিসিবি টানা চার ম্যাচে হেরেছে চিটাগং ভাইকিংস। তাই শুক্রবার ঘরের মাঠে আগুনে ফর্মেই দেখা গেলো স্বাগতিক চিটাগং ভাইকিংসকে। টসে হেরে ব্যাট করলেও এবারের টুর্নামেন্টে দলীয় সর্বোচ্চ রান করেছে চিটাগং। জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে সিলেট সিক্সার্সকে ২১২ রানের লক্ষ্য দিয়েছে চিটাগং।

আজকের ম্যাচে শুরুটা অবশ্য এমন আগুনে ছিল না চিটাগংয়ের। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে ছিল স্বাগতিকরা। লুক রনকি ২৫ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে ফিরলে কিছুটা স্লথ হয়েছিল রানের চাকা। তবে সিলেট তখনও ভ্যান জিল ও সিকান্দার রাজার ঝড় দেখতে পায়নি।

ধীরে ধীরে সিলেট বোলারদের ওপর ঝড় বইয়ে দেন সিকান্দার রাজা ও ভ্যানজিল। ফেরার আগে ৪৫ বলে ৯৫ রান করেন সিকান্দার। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৬টি ছয়। উল্টো দিকে অতটা আগ্রাসী ছিলেন না ভ্যান জিল। তারপরেও ২৬ বলে ৪০ রানের মিনি ঝড়ে ফেরেন এই তারকা।  এই ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়।

এরপর শেষ দিকে পুঁজি বাড়ানোর দিকে মনোযোগী ছিলেন নাজিবুল্লাহ জাদরান। ১৬ বলে অপরাজিত ছিলেন ১৯ রানে। লুইস রাইস অপরাজিত ছিলেন ৪ রানে।

সিলেটের পক্ষে দুটি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। একটি করে নেন আবুল হাসান, ব্রেসনান ও নাসির হোসেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম