অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড পেলেন আজারেঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:০৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:১৩

ওয়াইল্ড কার্ড পেয়ে ফিরবেন সাবেক এক নম্বর আজারেঙ্কা পারিবারিক ঝামেলায় দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ইউএস ওপেন আর ডেভিস কাপের ফাইনালেও থাকতে পারেননি। আর সেই আজারেঙ্কাকে ছাড়া বড্ড বেমানান অস্ট্রেলিয়ান ওপেন। কারণ দুবার ঘরে তুলেছেন এই শিরোপা। তাই বেলারুসের এই তারকাকে ফিরে পেতে তাকে ওয়াইল্ড কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

টুর্নামেন্টের পরিচালক ক্রেইগ টিলে অবশ্য এর পেছনে যুক্তি দাঁড় করিয়েছেন এভাবে, ‘ওর যা অবস্থা তাতে ফেরাটা কঠিন। তাই তাকে সহায়তা করতেই এমন সিদ্ধান্ত।’

অবস্থা বুঝাতে তার সার্বিক পারফরম্যান্স ও র‌্যাংকিংকে বুঝিয়েছেন টিলে। উইম্বলডনের পর না খেলায় র‌্যাংকিংয়ে তার অবস্থান ২০১! আর তাই বিশেষ সুবিধা দিতেই এগিয়ে আসা আয়োজকদের।

অবশ্য এর পেছনে আইনি জটিলতাই ছিল প্রধান বাঁধা! ১১ মাস বয়সী সন্তান লিওকে নিয়ে বাইরে ভ্রমণে যেতে পারছিলেন না। কারণ চলমান মামলায় তার ওপর এমন বিধিনিষেধ আরোপ করেছিল ক্যালিফোর্নিয়ার এক আদালত। তাই আয়োজকদের এমন পদক্ষেপে রোমাঞ্চ অনুভব করছেন আজারেঙ্কা, ‘অস্ট্রেলিয়ান ওপেনে ফিরতে পারবো ভেবে সত্যিই রোমাঞ্চ অনুভব করছি। কারণ এটা আমার প্রিয় টুর্নামেন্ট।’

প্রিয় টুর্নামেন্টতো অবশ্যই, কারণ আজারেঙ্কা টানা দুইবার মেলবোর্ন পার্কে ২০১২ ও ২০১৩ সালে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৫ জানুয়ারি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম