দাবা অলিম্পিয়াডে ফাহাদের ব্রোঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ১১:৪৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১১:৫৯

দাবা অলিম্পিয়াডে আলো ছড়িয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।  বিশ্ব যুব অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে আলো ছড়িয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।  ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে প্রথম বোর্ডে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন ফাহাদ।

ভারতের আহমেদাবাদ শহরে অনুষ্ঠিত টুর্নামেন্টে দলীয়ভাবে বাংলাদেশ দল ৯ খেলায় ৮ পয়েন্টে অর্জন করেছে ১৯তম স্থান।  অবশ্য নবম ও শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ ৪-০ পয়েন্টে কিরগিজস্তানকে হারিয়েই টুর্নামেন্ট শেষ করে।

দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দলের পক্ষে অংশ নেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আকিব জাওয়াদ, সুব্রত বিশ্বাস, নাইম হক ও নোশনি আঞ্জুম। বাংলাদেশ দলের প্রশিক্ষক ও কর্মকর্তা হিসেবে ছিলেন মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন।

এই আসরে ১৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া।  ১৫ পয়েন্ট পেয়ে রার্নাস-আপ হয়েছে ভারত (গ্রীন)।  এছাড়া ইরান ১৪ পয়েন্ট পেয়ে হয়েছে তৃতীয়।

অনূর্ধ্ব-১৬ এই টুর্নামেন্টে মোট ২৫টি দেশের ৩০টি যুব দল অংশ নেয়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম